কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নাটোর জেলার সিংড়ায় র‌্যাবের অভিযানে কোটি টাকা মূল্যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

বুধবার ০২/০৬/২০২১ তারিখ রাতের শেষ প্রহরে ০৪.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোŦ মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন ১২ নং ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড এর চৌপুকুরিয়া গ্রামস্থ হাসিদুল মেম্বারের বসত বাড়ীতে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রতœতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) কালো রংয়ের মূর্তিটির ওজন ৩৬.৫ (ছত্রিশ কেজি পাঁচশত গ্রাম) কেজি ,মূর্তিটির দৈঘ্য ০২ ফুট ০৬ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ০২ ইঞ্চি। অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় -বিক্রয় এর সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), পিতা- বিরেন চন্দ্র সরকার, ২। মোঃ শামিম তালুকদার (৩২), পিতা- আবুল তালুকদার, উভয় সাং বেলতা, ৩। মোঃ বেলায়েত প্রামানিক (৩২), পিতা- আয়োজদি প্রামানিক, সাং- বিয়াস পাড়া, সর্ব থানা- সিংড়া, জেলা- নাটোর।

গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে The Special Powers Act,1974 Gi 25B(1)(A)/25D ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…