কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- "মূল্যস্ফীতি "

"মূল্যস্ফীতি "
মোল্লা মোঃ জমির উদ্দিন

 

মূল্যস্ফীতির চাপ সয়না
সংসারে তার প্রভাব
একবেলা খাই কোনোমতে
চারিদিকেই অভাব।
ভাঙছে মন ভাঙছে সংসার
নেই কোনো গতি
একটুখানি সুখের আশায়
ছাড়ছে কেউ পতি।
মূল্যস্ফীতির রাহুগ্রাসে
জীবন যে বিপন্ন
খুঁজতে মানুষ মুক্তির পথ
বড়ই যে উদ্বিগ্ন।
টিভি চ্যানেল খবর দিলো
মুন্সীগন্জের গাঁয়ে
অনেক নারী ছাড়ছে ঘর
সুখের স্বপ্ন নিয়ে।
পতি ছেড়ে পতি ধরা
কঠিন কিছু নয়
সিন্ডিকেট ভাঙার মত
মন্ত্রী পাওয়া দায়।
হবু চন্দ্রের গবু মন্ত্রী
পাবে না নিস্তার
মূল্যস্ফীতির চাপ যেনো আর
করেনা বিস্তার।
সুখে থাকুক সকল নারী
স্বামী সন্তান নিয়ে
বাজার থাকুক নিয়ন্ত্রণে
মানুষ বাঁচুক খেয়ে।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…