কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মেয়র গোল্ডকাপ টুর্ণামেন্টে গোপালপুর খেলোয়ার কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন

মো. সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে মেয়র গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা রবিবার বিকালে সূতি ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ‘গোপালপুর খেলোয়ার কল্যাণ সমিতি’ ট্রাইব্রেকারে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ইমরান হোসেন।

পরে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানার সৌজন্যে গোল্ডকাপ ও ওয়ালটনের সৌজন্যে ফ্রিজ পুরস্কার হিসাবে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ইউএনও বিকাশ বিশ^াস, মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…