কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোংলায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসুন বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করি স্লোগান কে সামনে রেখে মোংলায় পালিত হয়েছে বিশ্ব বাঘ দিবস। সোমবার (২৯জুলাই) বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের মোংলা উপজেলার শেহলাবুনিয়ায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র বাগেরহাট জেলা সমন্বয়কারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নুর আলম শেখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস,মোংলা পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম মোংলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, বাপা নেতা নাজমুল হক, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, রুদ্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো, পরিবেশ কর্মি নাজমুল হক, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার গীতা হালদার ও কমলা সরকার। এ সময় বক্তারা বলেন, ‘খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বাঘ লোকালয়ে আসছে এবং মারা যাচ্ছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় এবং সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণের ফলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়ছে। তাই সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ মারা বন্ধ করতে এবং পশুর নদী দূষণ রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পাশাপাশি সুন্দরবনের বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে। পরে দুপুর ১২ টায় বাঘ দিবসের র‌্যালি শেষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার’ শিরোনামে রচনা ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দুলাল ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…