কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তানোরে টাকা না পেয়ে  মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে নানার কাছে টাকা চেয়ে না পাওয়ায় মাদকাসক্ত এক যুবক শয়ন কক্ষের ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। নিহত যুবকের নাম ইমন (২৮) সে তানোর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড সিন্দুকাই মহল্লার গ্রামের মৃত ইনছান আলীর পুত্র। গত ৭ জানুয়ারী শনিবার দিবাগত রাতে তানোরের সিন্দুকাই মহল্লায় এই ঘটনা ঘটেছে। পরদিন রোববার সকালে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পেয়ে দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বাড়ি তানোর পৌর এলাকার সিন্দদুকাই। মহল্লায়।ঘটনার সকালে নানার কাছে থেকে টাকা চান ইমন। কিন্তু নানা টাকা দিতে না চাইলে ইমন রাগান্বিত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবার থেকে কেউ  কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…