কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চট্টগ্রামে যুবলীগ নেতা খুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চট্টগ্রামের ভোট গ্রহণের আগের রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা দিলু খুন হয়েছেন। এসময় আরেক যুবলীগ নেতা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যুবলীগ নেতার নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

শনিবার রাতে পটিয়ার কুসুমপুরা গুরুইনখাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিলু কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা। তাকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
রাত সাড়ে ১০টার পর তিনি বলেন, আমি স্পটে আছি। এখানে ঝামেলা হচ্ছে খুব। পরে কথা বলতে পারবো।

একাদশ সংসদ নির্বাচনে রবিবার সারাদেশে ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটল।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…