কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রংপুর বিদায়, ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে পরাজিত করেছে বরিশাল বুলস।

ফলে, ১৫ ডিসেম্বর মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। আগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

টস জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুর ১৬০ রান সংগ্রহ করেছে। রংপুরের হয়ে দারুণ ব্যাটিং করেন ক্যারিবীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স।

বরিশালের হয়ে ৪টি উইকেট তুলে নেন কেভিন কুপার। ১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বরিশালের ব্যাটসম্যান সাব্বিরের ঝড়ো ইনিংসে ভর করে তিন বল হাতে রেখে ১৬৩ রান করে বুলস। ৫ উইকেটে ম্যাচটিও জিতে নেয় বরিশাল।

স্কোর: রংপুর: ১৬০/৯ (২০ ওভার) বরিশাল: ১৬৩/৫ (১৯.৩ ওভার) ফল: বরিশাল জয়ী ৫ উইকেটে।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…