কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- রক্তে ভেজা একুশে

রক্তে ভেজা একুশে
-মোহাম্মদ গোলামুর রহমান

প্রভাতফেরী আজও দেখি
ফুলের ছড়াছড়ি
ভাষার তরে জীবন দিলো
সেই ইতিহাস পড়ি।

বিন্দু বিন্দু করে বাঙালি
ভিত করে শক্ত
ভাষার জন্য বাংলার ছেলে
ঢেলে দিলো রক্ত।

একুশ আসে বছর ঘুরে
জাগে সারা দেশে
বাংলা মায়ের ত্যাগের কথা
থাকে অমর বেশে।

একুশ এলো ভাষার তরে
লাখো প্রাণের গানে
জীবন দিয়ে শহীদ ছেলের
ভাষার স্মৃতির দানে।

সেই চেতনা কেমনে ভুলি
বাংলায় কথা বলে
কেড়ে নিলে মুখের ভাষা
মানবো না কোন ছলে!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…