কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাঙামাটিতে বিএনপি জামাতের ১৮জনকে গ্রেফতার

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাঙামাট জেলা বিএনপির সভাপতি, যুবদলের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের মোট ১৮জন নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা এড়াতে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রাঙামাটি জেলা সদরে ৬জন, বাঘাইছড়িতে ৩জন, কাপ্তাইয়ে ৬জন, কাউখালীতে ১জন এবং লংগদুতে জামাতের ১জন ও বিএনপির ১জনকে গ্রেফতার করা হয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম জানান, নাশকতার আশংকায় আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

রাজনীতি

সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেক…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…