কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাজশাহীর তানোরে মাদকসেবী ও গ্রেপ্তারী পরোয়ানার আসামীসহ গ্রেপ্তার ৪

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী জেলার তানোরে ৩ মাদকসেবী ও গ্রেপ্তারী পরোয়ানার আসামীসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩ মাদক সেবীরা হলেন, তানোর উপজেলার সাইধারা গ্রামের সেতাউর রহমানের ছেলে আনারুল ইসলাম (৫০), জুমার পাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আবুল কালাম আজাদ (৪৮), একই গ্রামের জাহিদুলের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

সোমবার সন্ধ্যায় তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তানোর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডমালা এলাকায় চৌলাইমদ সেবনের সময় তাদেরকে গ্রেপ্তার করেন।

এঘটনায় তানোর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি তানোর পৌর এলাকার কালিগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে উজ্জ্বল (১৮) গ্রেপ্তার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…