কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রিজেন্টের সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার ২.৭১ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো সাহেদসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে। দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেছেন বলে দুদকের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন- পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক দি ফারমারর্স ব্যাংক লিমিটেড) পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো মাহবুবুল হক চিশতী, তার ছেলে ও বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো ইব্রাহিম খলিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড), গুলশান কর্পোরেট শাখার ২.৭১ কোটি টাকা আত্মসাৎ করেন।

২০১৩ সালে জুন মাসে ফারমার্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৭ সালে বিপুল পরিমাণ খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এম কে আলমগীর এবং অডিট কমিটির প্রধান মাহাবুবুল এ কেলেঙ্কারির পরে পদত্যাগ করেছেন। এরপর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককেও অপসারণ করেছিল। সূত্র : ইউএনবি

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…