কাগজ২৪ — অবিচল সত্যের পথে

র‌্যার-১২ এর অভিযানে ৩৩০০ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রবিবার ১৪ মার্চ বিকেল ৫.২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন, ফুলবাড়ী পৌরসভার সাব-রেজিষ্ট্রি অফিসের সামনের পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ০৪ মোবাইল এবং ০৭ সীম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আপেল সরকার (৩২), পিতা-মোঃ আজাদ হোসেন, সাং-সরদার পাড়া, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। মোঃ মোস্তাহারুল হাসান ওরুফে রিপন (৪৩), পিতা-মোঃ কাজেম উদ্দিন, সাং- পূর্ব গৌড়িপাড়া, থানা- ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। মোঃ সুলতান মাহমুদ (৩৭) পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-শালঘরিয়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…