কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আজ খ্যাতিমান কথাশিল্পী ইমদাদুল হক মিলন-এর শুভ জন্মদিন

ইমদাদুল হক মিলন (জন্ম সেপ্টেম্বর ৮, ১৯৫৫) বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় । কিশোর বাংলা নামীয় পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ‘‍সজনী‌’‍ নামে একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন।
ইমদাদুল হক মিলন লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলায়ই তুমুল জনপ্রিয়। দুই বাংলায়ই তার ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ২ শত। অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।
তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০১১ সালের আইপিএম সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। সর্বমোট ছয়জন লেখককে ২০১১ সালে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, প্রফুল্ল রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং ইমদাদুল হক মিলন। সেখানে “নূরজাহান“ উপন্যাসের জন্য এই পুরস্কার পান ইমদাদুল হক মিলন। এই পুরস্কারের প্রাইজমানি ছিল এক লক্ষ মার্কিন ডলার। পুরস্কারটি প্রদান করে ভারতের দ্যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং ম্যানেজমেন্ট বা আইআইপিএম নামের অন্যতম বড় বিজনেস স্কুল।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

স্মৃতিকথা

আজ শহীদ আবু রায়হান জগলু’র ৩৮তম মৃত্যু বার্ষিকী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইলে বর্ধিত বাস ভাড়া আন্দোলেনের নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩৮তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার(৮ফেব্রুয়ারি)। স্বৈ…

অন্যান্য

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বেলকুচিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বেলকুচির ঐতিহ্যবাহী বাহেলা খাতুন আল আমা…