কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সকাল-বিকেল রুটি, মুঠো মুঠো বিস্কুট খাচ্ছেন? জানেন শরীরের কতটা ক্ষতি হচ্ছে?

 

 

হেল্থ ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সকাল-বিকেল রুটি? যখন তখন মুঠো মুঠো বিস্কুট? ব্রেকফাস্ট মানেই ব্রেড? বাচ্চার টিফিনে কেক? মারাত্মক বিপদ ডেকে আন। ব্লাড সুগার থেকে হার্ট। গমের খাবারে মারাত্মক ক্ষতি। স্বাস্থ্য রক্ষায় গমের কোনও বিকল্প নেই। এটাই প্রচলিত ধারণা। সুগার এড়াতে হোক কী চর্বি ঝরাতে, ভাতের বিকল্প হিসেবে অনেকেই আটা বা ময়দার খাবার বেছে নেন। কিন্তু বিদেশের বিখ্যাত কার্ডিওলজিস্ট উইলিয়াম ডেভিস বলছেন পুরো উল্টো কথা।

১৫ বছরের গবেষণায় উইলিয়াম ডেভিস নিশ্চিত, রোজকার খাদ্য তালিকা থেকে গম বাদ দিলে বদলে যাবে জীবন। নিউ ইয়র্ক টাইমসের অন্যতম বেস্ট সেলার WHEAT BELLY বইয়ে ডেভিসের দাবি, নিয়মিত গমজাত খাবার খেলে হৃদরোগ, ডায়াবেটিস, ওবেসিটির সম্ভাবনা বাড়ে। ডেভিস তাঁর গবেষণায় জানাচ্ছেন, গমের খাবার হু হু করে বাড়িয়ে দেয় ব্লাড সুগার। একটা স্নিকার্স বার খেলে যতটা ব্লাড সুগার বাড়ে, ২টো আটার রুটিতে তার চেয়ে অনেক বেশি বাড়ে।

গমে থাকা অ্যামিলোপেকটিন A-কে ভিলেন ঠাওরেছেন ডেভিস। তাঁর দাবি, অ্যামিলোপেকটিন A রক্তে থাকা স্মল LDL পার্টিকল বাড়িয়ে দেয়। ফলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। খাদ্য তালিকা থেকে অ্যামিলোপেকটিন বাদ দিলে রক্তে LDL পার্টিকল ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। গমে বেশি পরিমাণে থাকে প্রোটিন গ্লিয়াডিন। গ্লিয়াডিন খিদে বাড়ায়। ডেভিসের যুক্তি, গম জাত খাবার খেলে খিদে পায় বেশি। যাঁরা গমের খাবারের ওপরেই থাকেন, তাঁরা অন্যদের চেয়ে দিনে ৪০০ ক্যালোরি বেশি ইনটেক করেন।

বিজ্ঞানীরা বলছেন, হাইব্রিড চাষের কারণে সত্তর ও আশির দশকের সময় থেকে বদলাতে শুরু করেছে গমের চরিত্র। বাড়ছে অ্যামিলোপেকটিন, গ্লিয়াডিন, গ্লুটেনের মতো পদার্থ। তার ফলে গম এখন মারাত্মক। বিজ্ঞানীদের পরামর্শ, রোজকার খাদ্য তালিকা থেকে ব্রেড, পাস্তা, চাপাটি বাদ দেওয়া হোক। ওজন কমাতে গম এড়িয়ে মুরগির মাংস আর ভাত খেতে বলছেন তাঁরা! যুক্তি দুটো, ব্লাড সুগার বাড়বে না। অতিরিক্ত খিদের কারণে ক্যালোরি ইনটেক বাড়বে না।

খাদ্য তালিকা থেকে গম বাদ দিয়ে কী উপকার পেয়েছেন ডেভিসের পেশেন্টরা? উঠে এসেছে এমন তথ্য —
১. কয়েক মাসে ওজন হ্রাস
২. ব্লাড সুগার কমে যাওয়া
৩. অ্যাজমা থেকে মুক্তি
৪. মাইগ্রেন, অ্যাসিডিটি কম
৫. কোলাইটিস ও রিউম্যাটয়েড আর্থারাইটিস দূর

তথ্য-ইন্টারনেট।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…