কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে এবং তা গড়াবে সোমবার অব্দি। ঢাকার আকাশের মত দেশের অন্যান্য এলাকাও হালকা মেঘাচ্ছন্ন। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা ৪০ ভাগ। হতে পারে ১ মিলিমিটার বৃষ্টিপাত। রাত নাগাদ এটা বেড়ে হবে ৬০ ভাগ।

রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ ভাগ এবং পরিমাণও এলাকাভেদে ৫ থেকে ১০ মিলিমিটার। আগামী ১৩ মার্চ পর্যন্ত রোজ এভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্কগুলো।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই দিনগুলোতে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া ও বজ্রপাত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…