কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে মেনটোরস এর সমঝোতা চুক্তি সই

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রশিক্ষণ, উচ্চশিক্ষাও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে মেনটোরস এডুকেশন লি:। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এয়ারপোর্ট এর আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড.নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মাসুকুজ্জামান ও টেক্সটাইল বিভাগের প্রধান জনাব তানজিম হোসেন।

অনুষ্ঠানে মেনটোরস এর পক্ষে উপস্থিত ছিলেন মেনটোরস এর ডিরেক্টর ও সিইও জনাব অনিন্দ চৌধুরী, জিইডি কোর্স কোঅরডিনেটর রাইসুল ইসলাম রাতুল, ডিজিএম মনিরুল আলম সজিব ও সহকারী ম্যানেজার গোলাম নওমিনা ইউম খান।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও মেনটোরস এডুকেশন লি: এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগীতার আশা ব্যক্ত করেন। শিক্ষাসংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করে।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…