কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডাঃ আওলাদ হোসেন এর কবিতা-সমান পারদর্শী

 

 

সমান পারদর্শী
------------------- আওলাদ হোসেন

 

ভাদ্রের টানে কুকুর-কুকুরি টানে,

বাঁধে ঘর, মানুষ হয় মহাসাধু।

কেহই সত্যের কান্ডারী নহে,

মিথ্যার পূজারী সবাই,

কিসের গর্ব কর? এক মহাভন্ড।

জগৎ জুড়িয়া শুধু ভন্ডেরই খেলা

জমেছে পৃথিবীতে তাই বসেছে মেলা,

ডুগডুগি বাজিয়ে,

তেলেসমাতি দেখিয়ে

রূপের পসরা সাজিয়ে

চলেছে এক মহাভন্ড।

জগৎ সংসারে যে যত বড় ভন্ড,

তাকে নিয়ে ততই চলে কানাঘুষা

ও কিরে! এতো সাধক নয়,

বসন্ত এসে গেছে, খরায় চিলে নিয়ে গেছে কান,

স্রোতের টানে চলেছে সবাই

চিলের কারনে ভাগ বাটোয়ারাও শেষ

কেহই পায়নি রক্ষা।

অথচ চিল বলেও কিছু নেই, কানও কোথাও নেই।

এক জনই পেরেছে কেবল করতে রক্ষা

আরতো সবাই মহাভন্ড।

সূর্যের আগমনে চলে সমাগম

সূর্য ডোবার সময় নেই দেখা,

পৃথিবীর এই সাজ গরীব ধনী

শিক্ষিত অশিক্ষিত সমান পারদর্শী।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…