কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাঁওতালরা সম্ভবত এখনো সংখ্যালঘু হয়ে উঠেনি। ওরা সাঁওতাল-ই রয়ে গেছে !

 

সাঁওতালেরা ইঁদুর খায়, আর ক্ষমতাসীন মাস্তানেরা সাঁওতাল খায়। হ্যাঁ, গাইবান্ধায় সম্ভবত সেরকমই খাওয়া-দাওয়া চলছে, ধুমায়া।

ব্যাপার অনেকটা মাৎস নীতির মতো। বড় মাছ ছোট কে খায়। এটাও ঠিক সেরকম। শুনে খুব একটা অবাক হইনি। দেশ জুড়েই এমনটা হচ্ছে, আরো হবে। জানা কথা। সমাজে যখন আইন-কানুনের বালা থাকেনা, ন্যায় অন্যায়ের প্রশ্ন থাকেনা, জজ সাহেবদের ফাইলের চিপায় নীতিকথা বন্দী থাকে, তখন জোর যার মুল্লুক তার। এটাই স্বাভাবিক।

ইন্টারেস্টিং ব্যাপার হলো, ঘটনার আদ্যোপান্ত জানার জন্য আজকের নামি দামি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন খুঁটে খুঁটে দেখলাম কিন্তু পাইনি। মিডিয়া জুড়ে ট্রাম্প আর ব্রাজিল-আর্জেন্টিনার খেলা! সাঁওতালদের উপর নির্যাতনের কোন নিউজ নাই। সব হাওয়া। বলা চলে, এই নিউজ ব্ল্যাক আউট। সম্ভবত সিন্ডিকেট ডিসিশান। প্রশাসনিক চাপ।

ভাবছি, সাঁওতালরা সম্ভবত এখনো সংখ্যালঘু হয়ে উঠেনি। ওরা সাঁওতাল-ই রয়ে গেছে। তাছাড়া তো হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদ চুপ থাকার কথা নয়! এ্যাটলিস্ট সুলতানা কামাল এতক্ষণে কয়েক বস্তা সুশীল নিয়ে মিডিয়ায় দেখা দেবার কথা। মুরগি বিশেষজ্ঞরা একাত্তুর টিভিতে চিবিয়ে চিবিয়ে বলার কথা- নিষ্ঠুর, আহা নিষ্ঠুর, কী নিষ্ঠুর, ইহা সাম্প্রদায়িক দেষ, ইহা মৌলবাদীদের কাজ!

কিন্তু কই? কাউকেই দেখছিনা। সবাই কেন যেন চুপ!

প্রায় ২০০ সাঁওতাল পরিবার খোলা আকাশের নীচে রাত্রি যাপন করছে। ছোট্ট শিশু থেকে অসুস্থ্য বৃদ্ধ মজলুমের আর্তনাদ তোমার চেতনায় নাড়া দেয়না। ভিটেমাটি পরিবার হারানোর জ্বালা তোমার বিবেক স্পর্শ করেনা। তুমি কেমন চেতনাবাজ হে বন্ধু? উপরের সিগনাল না পেলে তোমার চেতনা জাগেই না?

মোহাম্মাদ আল-আমিন
পিএইচডি গবেষক
কোরিয়া

 

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান খবরের কাগজে দেখলাম পুরুষদের ১০০ মিটারে দৌড়ে বিশ্বের সেরা স্প্রিন্টার, উসাইন বোল্ট অসুস্থ। বিশ্বের দ্রুততম মানুষ…

সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস…