কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাভারের শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ১৫ কক্ষ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাভার পৌরসভার একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১৫টি কক্ষ পুড়ে গেছে। এসময় আহত হয়েছেন পাঁচ জন।

সোমবার রাতে ময়লার মোড় এলাকার মোশাররফ মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, রাতে কলোনির ভেতর একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। পরে মুহূর্তের মধ্যে তা দ্রুত আশপাশের বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শ্রমিক পল্লীর ১৫টি ঘর এবং এর ভেতর থাকা সব মালামাল পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সময় কক্ষে কেউ না থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

জাতীয়

মিরপুরে আগুনে প্রাণ গেল ১৬ জনের, ৭ জন নারী, ৯ জন পুরুষ

রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে…