কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সুজানগরে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১

পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সুজানগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শহিদ শেখ (৫২)। তিনি উপজেলার চর ভবানীপুর গ্রামের জাহেদ শেখের ছেলে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স) বিএনভিআর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১০টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আটক শহিদ শেখ দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সুজানগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…