কাগজ২৪ — অবিচল সত্যের পথে

হাসান ইমাম খান সোহেল হাজারি শপথ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বিজয়ী হাসান ইমাম খান সোহেল হাজারি শপথ নিয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বিকালে তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে হাসান ইমাম খান সোহেল হাজারি মহান জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান করেন।

hajari_2

 

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…