কাগজ২৪ — অবিচল সত্যের পথে

করোনার টিকা নিলেন সৌদি বাদশা সালমান

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজ টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) তিনি এই টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেয়ার দুটি ছবি এবং একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, সেখানে তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনা মূল্যে দেয়া হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে এই রোগে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…