কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী ২০২১ খ্রীঃ) রাত্রী ২১.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামস্থ ধৃত আসামীদ্বয়ের বসত বাড়ীর ভেতর অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩,৪০০/- টাকা ও ০১ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ছামিদুল শেখ(৪০),পিতা-মোঃ আয়নাল শেখ,২।মোছাঃ আনোয়ারা(৩৫),স্বামী-মোঃ ছামিদুল শেখ,উভয় সাং- জন্তিহার,থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ নং আসামী এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক)ধারায় এবং ০২ নং আসামী এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ৮(ক)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

https://youtu.be/KNJdpHk2lMQ

 

https://youtu.be/Tn_Z9NB1rFM

https://youtu.be/sqBUdWF5_6A

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…