কাগজ২৪ — অবিচল সত্যের পথে

২০২১ সালের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশ হুয়াওয়ের নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২০২১ সালের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে হুয়াওয়ে। এই প্রতিবেডন অনুযায়ী প্রথম প্রান্তিকে, বছরপ্রতি হিসাবে হুয়াওয়ে নিট মুনাফা মার্জিন ৩.৮ শতাংশ পয়েন্ট [১] বৃদ্ধি পেয়েছে।

পরিচালন দক্ষতা ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে; পাশাপাশি, হুয়াওয়ের পেটেন্ট রয়্যালটি থেকে আয় হয়েছে প্রায় পাঁচ হাজার ৮৭ কোটি টাকা।

হুয়াওয়ে রোটেটিং চেয়ারম্যান এরিক শু বলেন, ‘২০২১ সালও আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর হবে; তবে, এ বছরেই আমাদের ভবিষ্যত উন্নয়নের কৌশল বাস্তবায়ন শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের ধন্যবাদ জানাই। আমাদের সামনে যতোই প্রতিকূলতা ও বাধা আসুক, আমরা আমাদের ব্যবসার স্থায়ীত্ব বজায় রাখবো। আমরা শুধু টিকে থাকতে চাই না, একে অর্থবহ ও টেকসই করতে হবে। সবময়ের মতো, আমরা ক্রেতাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নিরলস সেবাদান অব্যাহত রাখবো।’

ফাইভি’র সম্ভাবনা উন্মোচনে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে হুয়াওয়ে। এটি বিশ্বব্যাপী ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোকে তাদের ফাইভজি নেটওয়ার্ক বিস্তৃতিতে এবং গ্রাহক ও শিল্পখাতের চাহিদা মেটাতে নিজস্ব বিতরণ দক্ষতার কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করে যাবে। হুয়াওয়ে এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সক্ষমতা উন্নত করার পাশাপাশি এই সফটওয়্যার ও সেবা খাতে আরও বিনিয়োগ করবে যাতে ভবিষ্যতে এই খাত থেকেও উল্লেখযোগ্য আয় নিশ্চিত হয়।

এ ব্যাপারে শু বলেন, ‘বাজারে চলমান সীমাবদ্ধতার পেরিয়ে উঠতে বরাবরের মতোই আমরা প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করে যাব”

উল্লেখ্য, এখানে উন্মোচিত আর্থিক ডাটাগুলো অনিরীক্ষিত, তবে এগুলো আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মানদণ্ড অনুসারে লিপিবদ্ধ করা হয়েছে। মার্চ ২০২১ শেষে বিনিময় হার ১ মার্কিন ডলার = ৬.৫৬৭০ রেনমিনবি (বহিঃ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী)।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…