কাগজ২৪ — অবিচল সত্যের পথে

১মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি শেষ ঘোষণা করে এ কর্মসূচি দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।

শুক্রবার সন্ধ্যা ৬টায় টিএসসি থেকে মশাল মিছিল শুরু হবে। আগামী ১ মার্চ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় ঘেরাও করা হবে।

আল কাদেরী জয় বলেন, লেখক মুশতাক হত্যার প্রতিবাদে আমরা ছাত্র-জনতা গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে আন্দোলন করছি। এ অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কর্মসূচি ঘোষণার পর মিছিল নিয়ে আবার টিএসসির দিকে অগ্রসর হন তারা।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…