কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কুমিল্লার কাছে ১০ রানে হারল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ রানে পরাজিত করেছে ঢাকা ডায়নামাইটসকে।
বুধবার দুপুরে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে হেরে পাকিস্তানি দুই তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও আহমেদ শেহজাদকে নিয়ে ৭ উইকেটে ১৪১ রান করে কুমিল্লা। শোয়েব ৮ ও আহমেদ শেহজাদ ৯ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আরেক পাকিস্তানি আসহার জাইদি। লিটন দাস করেন ৩১ রান।
ঢাকার পক্ষে ফরহাদ রেজা ও ইয়াসির শাহ দুটি করে উইকেট নেন। মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন ও মোশাররফ হোসেন নেন একটি করে উইকেট।
১৪২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান করে। ফলে তারা ১০ রানে পরাজিত হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নাসির হোসেন। সাঙ্গাকারা করেন ৩০ রান।
কুমিল্লার পক্ষে আবু হায়দার দুটি উইকেট নেন।  মাশরাফি ও শুভাগত হোম একটি করে উইকেট নেন।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…