কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ১৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৪ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার। ৩০ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৬ তম (অধিবর্ষে ২৫৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।

১৩৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।

১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।

১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে কার্ল মার্কস-এর মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।

২০০৩ খ্রিস্টাব্দের এই দিনে ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

জন্ম

১৭৬৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী আলেক্সান্ডার ভন হাম্বুল্ড।

১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রানৎস বপ।

১৮৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা জাকোব আর্বেঞ্জ।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা।

মৃত্যু

১৩২১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইতালিয় কবি দান্তে আলিগিয়েরি।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাককিনলি।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান দার্শনিক রুডলফ করেনাপ।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…