কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ১৭ সেপ্টেম্বর

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৭ সেপ্টেম্বর ২০১৭, রবিবার। ২ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৯ তম (অধিবর্ষে ২৬০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৩০ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৮৭ খ্রিস্টাব্দের এই দিনে ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বানিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শরু।

জন্ম
১৮২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মকবুল ফিদা হুসেন, অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবি বিনয় মজুমদার।

মৃত্যু
১৬৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এমিল লুধউইক জার্মানীর খ্যাতনামা জীবনীকার।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নরেশচন্দ্র সেনগুপ্ত, সাহিত্যিক।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…