কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ১৮ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৮ সেপ্টেম্বর ২০১৭, সোমবার। ৩ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬০ তম (অধিবর্ষে ২৬১ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১১৮০ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ খ্রিস্টাব্দের এই দিনে ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ খ্রিস্টাব্দের এই দিনে সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।

১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৮৫১ খ্রিস্টাব্দের এই দিনে ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখন্ড মানচুরী দখল করে নেয় ।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।

১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অভিনেত্রী গ্রেটা গার্বো।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।

মৃত্যু
১১৮০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সের রাজা সপ্তম লুই।

১৭৮৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…