কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ২১ সেপ্টেম্বর

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২১ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার। ৬ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৩ তম (অধিবর্ষে ২৬৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে মাল্টা স্বাধীনতা লাভ করে।১৯৭৪ - হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাজ্যের নিকট থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রুনেই জাতিসংঘে যোগদান করে।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙ্গে যায়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এইচ জি ওয়েলস, ইংরেজ ঔপন্যাসিক।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমা।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কিন লেখক স্টিফেন কিং।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিনযো আবে, জাপানের প্রধানমন্ত্রী।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

মৃত্যু
খ্রিস্টপূর্ব ১৯ এ মৃত্যুবরণ করেন পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, একজন প্রাচীন রোমান কবি।

১৮৩২খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।

১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অযোধ্যায় শেষ নবাব সঙ্গীতামোদী ওয়াজেদ আলী শাহ।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…