কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সড়কবাতি ব্যবস্থাপনা শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাসিক কর্মকর্তাদের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে ১১ দিনের সফরে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী। এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমতি চেয়ে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্স সফর করবেন। সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা অর্জন করবেন।

চিঠিতে সফরের অনুমোদন দিয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ জারির জন্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমন্ত্রণ পাওয়ার পর নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগে মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা অবস্থান করলেই এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব। পরে তিনি ওই সফর প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…