কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অনলাইন জুয়ার সাইট বন্ধের দাবি নতুনধারার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অনলাইন জুয়ার সাইট বন্ধের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৪ মে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এক যৌথ বিবৃতিতে বলেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে একটি শ্রেণি কোটি কোটি টাকা পাচার করছে। আগামী ১ দিনের মধ্যে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিটিআরসির প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন নতুনধারার রাজনীতিকগণ।

অতিতের কথা যেমন তেমন, চলতি বছরের ৪ মাসে অনলাইন জুয়ার মাধ্যমে ৪ হাজার কোটি টাকারও বেশি দেশের বাইরে পাচার করেছে একটি দুস্কৃতিকারী চক্র। এই চক্রকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সাইটগুলোও বন্ধ করতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ-প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই ব্যর্থদের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি সচেতন নাগরিকগণ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…