কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অর্ধ কোটি টাকার ভেজাল সার উদ্ধার

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ‌

সদর উপজেলায় অভিযানে ১০ টন ভেজাল দস্তা সার আটক ও জব্দ করা হয়েছে। যার মূল্য ৪০ লক্ষ টাকার উপরে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী।

 গতকাল (২৫ সেপ্টেম্বর) সোমবার কালিতলা বাস টার্মিনাল সংলগ্ন সুটিপাড়া গ্রামের এক বাসায় ভাড়ায় কারখানা পরিচালনা করা রফিকুল ইসলাম (৩৮) নামে নকল সার কারখানায় অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।
রফিকুল শহরের নতুন বাজার কালিতলা মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভুঁইয়ার নের্তৃত্বে এ অভিযানে সাথে ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
এসব ভেজাল দস্তা সার ডলোমাইট নামক রাসায়নিক ব্যবহার করে প্যাকেটজাত করে বাজারজাত করার পরিকল্পনা করছিল।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভুঁইয়া  জানান,  এর আগেও একাধিকবার তার কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সার আটক, জব্দ ও তাকে জেল-জরিমানা এমনকি তার কারখানা পর্যন্ত সিলগালা করে দেয়া হয়। রফিকুল পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…