কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর স্টেশন ক্লাবে জেলা আওয়ামীলীগের আয়োজনে ১০ জুন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর  রহমান ফিজার এমপি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড আগামীতে সরকার গঠনে হাতিয়ার হিসাবে কাজ করবে। তাই নেতা কর্মীদের দলের স্বার্থে দলকে আগামীতে সরকার গঠনে মূল দায়িত্ব পালন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…