কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- আকুতি আমার

আকুতি আমার!
____মোহাম্মদ গোলামুর রহমান

দয়াময় পরওয়ারদিগার
রাহমানির রাহিম
মুছে দাও সব পাপ আমার
তব ক্ষমতা অসীম।

বুকভাঙা আত্মচিৎকার
আঁখি ছলছল
ভয়ে কাঁপে মনোভূমি
কাঁদে পাপীর দল।

নিরব নির্জনে কাঁদো মন
দন্ডায়মান আসামি
তোমার করুণা ভিক্ষা চাই
ওগো অন্তর্যামী।

জানাঅজানা ভুলের মাঝে
চলমান জীবন
ধমকা হাওয়ায় কখন জানি
নিভে যাবে কিরণ।

অজান্তেই হারিয়ে যাবো
গহীন অন্ধকারে
ভয়াবহ সেই দিন আসবে
নিয়ে যেতে পরপারে।

তুলি হাত করি মোনাজাত
লজ্জা ভয়ের সাথে
খালি হাতে ফিরিয়ে দিও না
প্রভু, নিশি রাতে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…