কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোঃ গোলামুর রহমান এর কবিতা- মানুষ পুড়া গন্ধ!

মানুষ পুড়া গন্ধ!
মোঃ গোলামুর রহমান

একটা ঝড়ো হাওয়া তছনছ করে দিল জীবন
বাঁচার শেষ অবলম্বন টুকু কেড়ে নিল
হায়রে পৃথিবী কি অদ্ভুত তোমার নিয়ম!
বারবার আগুন! বারবার মৃত্যু!
দগ্ধ লাশের মিছিল থেকে আসে
মানুষ পুড়া গন্ধ!
আগুনের ভয়াবহতা নিমিষেই জ্বলছে যায় দেহ
স্বজনের আত্মচিৎকার, আহাজারিতে
কাঁপে উঠে আকাশ-বাতাস।
মুহূর্তে হারিয়ে যায় স্বপ্নগুলো
নেমে আসে জীবনের অবক্ষয়
খসে পড়ে আপনজনের মায়ার বাঁধন!
ছিন্নভিন্ন হয়ে যায় আশা আকাঙ্ক্ষা।
বেঁচে থাকার শেষ অবলম্বন মর্গে
নিরব নিথর দেহ লুটিয়ে পড়ছে মাটিতে।
আমি স্তব্ধ বাকরুদ্ধ
বারবার দেখছি আগুনের তান্ডবে লন্ডভন্ড
জীবনের গতিপথ!
আশার প্রদীপ নিবুনিবু
স্বজনহারা মানুষের আর্তনাদ জীবন দুর্বিষহ করে তুলেছে
আর দেখতে চাই না আগুন
চাই না নাকে কোন পুড়া মানুষের গন্ধ!

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…