কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আটঘরিয়ার পুজা উদযাপন পরিষদের সম্পাদক ও দেবোত্তর ইউপি আওয়ামীলীগের সভাপতি সন্ত্রাসী হামলায় আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার সাহা (৫০) কে একদল সন্ত্রাসী বেধরক পিটিয়ে মারাতœক ভাবে আহত করেছে। গতকাল সন্ধ্যায় আটঘরিয়ার জালালের ঢাল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত নিখিল চন্দ্র সাহা কে রাত ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিখিল চন্দ্র সাহা জানান, আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের নির্দেশে তার উপর ৮/১০ জনের একটি সন্ত্রাসীদল অর্তকিত ভাবে হামলা চালিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আটঘরিয়া পৌরসভার সীমানা বর্ধিত করণের আবেদন করেন জেলা প্রশাসকের কাছে সম্প্রতি পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন। পাইকপাড়া, গৌড়রী সহ ৪টি এলাকা কৃষি ভিত্তিক এলাকা হওয়ায় ওই ৪টি এলাকা যেন বর্ধিত করা না হয় তার জন্য আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার সাহা লিখিত ভাবে জেলা প্রশাসক কে অবগত করেন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষকে নোটিশ করে ডেকে জেলা প্রশাসক বৈঠক করেন। বিষয়টি নিয়ে পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বিক্ষুব্ধ হয়ে নিখিল কুমার সাহা কে মারপিটের হুমকি দেয় বলে দাবি করেন আহত নিখিল চন্দ্র সাহা। এ দিকে আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার সাহা’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক অধ্যাপক কমল চন্দ্র সাহা, পাবনা পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বলয় কুমার সাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু সহ আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিরোধ কর্মকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…