কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আতাইকুলায় পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পীরপুর গ্রামে ছেলের বিরুদ্ধে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । গত শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পিতার নাম আবু হানিফ খাঁ (৬০)। ছেলের নাম মামুন খাঁ (২৪)। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় মামুন তার পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে গালিগালাজ শুরু করে। এ সময় পিতা হানিফ তাকে ধমক দেন। এতে ক্ষুব্ধ হয়ে পিতাকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় মামুন। পরে আহত হানিফ খাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হত্যার কারণ সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ জানায়, হানিফ খাঁ’র চার মেয়ে ও দুই ছেলে। তার ৩০-৩৫ বিঘা জমি আছে। ছেলে মামুন খাঁ পুকুর সহ জমিজমা দেখাশোনা করতো। সে মাদকাসক্ত ছিল বলেও জানা গেছে। টাকা ও জমির প্রতি লোভ থাকায় মামুন তার পিতাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…