কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে আদিবাসি ছাত্র পরিষদের মানববন্ধন পালন

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে আজ ৪ মে রোববার ঘন্টাব্যাপী প্রেসক্লাব সামনে সড়কের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। ঘটনার বিবররনে জানা যায়, পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আদিবাসি ছাত্রপরিষদের কর্মসূচীকে সমর্থন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উক্ত সমাবেশে অংশগ্রহন করে।

মানববন্ধন কর্মসূচীতে আদিবাসি বক্তারা হামলাকারী দূর্বৃত্তদের গ্রেফতার পূর্বক অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানায়।  এছাড়া সারাদেশে ছড়িয়ে ছিটিয়ো থাকা আদিবাসীদের উপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পাশাপাশি গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম, দিনাজপুরের হাবিবপুরসহ সারাদেশে উচ্ছেদ হওয়া আদিবাসীদের ক্ষতিপুরন প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিতর মুর্মু, সহ-সাধারণ সম্পাদক রানী হাসদা, নীরেন হাসদা, রুবেল টুডু, লাবু বেসরা, জাতীয় আদিবাসী পরিষদের শিবানী উড়াও, আলবার্ট টুডু এবং দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের নেতা জামিরুল ইসলাম ও খন্দকার আশরাফুজ্জামান।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…