কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা কার্যালয়ের উদ্বোধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ৪টায় শহরের দিলালপুরে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ (এবি) পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার তাজুল ইসলাম। উদ্বোধনের সময় বক্তব্যকালে তিনি বলেন, বাংলাদেশ (এবি) পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমরা সবসময় জনগণের পাশে থেকে রাষ্ট্রের উন্নয়নে কাজ করার চেষ্টা করবো। রাষ্ট্রের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করাই আমাদের দলের মূল লক্ষ্য।

উদ্বোধন পরবর্তী আলোচনাসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ (এবি) পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার তাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব আনোয়ার শাহাদত টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ, শাহ আব্দুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটি ও পাবনা জেলা সমন্বয় কমিটির সদস্য আব্দুল মজিদ বুল্লা এবং পরিচালনা করেন কৃষিবিদ এম. এ. হোসেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

সংগঠনের খবর

আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম সম্পাদক হায়দার

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১ সদস্য পরি…