কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জি. আর. হায়দার এর কবিতা- আমি গুনাহগার

আমি গুনাহগার!
-

ঈদ এলো আনন্দ নিয়ে
সকলের ঘরে ঘরে
ধনী-গরিব মনেপ্রাণে
সুখের আশা করে।

কেউবা হাসে কেউবা কাঁদে
আজব এক খেলা
হরেকরকম মানুষের ভীড়ে
জমে উঠে মেলা।

ভুল পথে চলতে চলতে
ক্লান্ত হতাশ আমি
দয়া করো দয়াময় মালিক
ওগো অন্তর্যামী।

কুমন্ত্রণায় দুষ্ট শয়তান
লেগে থাকে পিছু
তার থেকে রেহাই পেতে
বুঝি না যে কিছু!

রহমত বরকত নাজাতের
সময় যাচ্ছে চলে
মনের আশা, থাকতে চাই
মাগফেরাতের দলে।

জীবন পথে জানা-অজানা
যতো গোনাহ্ আছে
ক্ষমার আশায় হাত পেতেছি
প্রভু তোমার কাছে।

তুমি ছাড়া পাপ মোচনের
আর কেহই নাই
পাপী বলে তাড়িয়ে দিলে
কোথা পাবো ঠাঁই।

করজোড়ে মিনতি করি
পাক-পরওয়ার
রহম করো মাবুদ তুমি
আমি গুনাহগার।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…