কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জুমাতুল বিদা

জুমাতুল বিদা
-জি আর হায়দার

জুমাতুল বিদার এইদিনে
মিনতি করি আমি
ক্ষমা করো রহম করো
ওগো অন্তর্যামী।

তোমার দয়া অনুগ্রহে প্রভু
পেয়েছি রমযান
ক্ষমার ভিখারি সারা বিশ্বের
সকল মুসলমান।

মৃতদের তুমি চিরস্থায়ী-
জান্নাত দিয়ে দাও
সুস্থতার সাথে মোদের
ঈমান বাড়িয়ে দাও।

ভাগ্য আমার খুলে দিও
পেতে শবে কদর
তোমার দাসত্বে কাটে যেন
এই অধমের প্রহর।

মৃত্যু আমাকে দিও তুমি
রমযানের জুমাবার
পরিপূর্ণ ঈমান নসীব
করে দাও আমার।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…