কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হাজ্জাজ আল হাদির সংবাদ সম্মেলন।

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ঘোষনা দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামায় টংগুয়া হাসনাবাদ দ্বি-মূখী ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন। তিনি খানসামা উপজেলা শাখার সবুজ পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক। হাজ্জাজ আল হাদী আজ রাত আটটায় সাংবাদিক সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আমার রাজনৈতিক গুরু। তার হাত ধরেই আমার রাজনীতিতে পদার্পণ। আমি জনগনের সেবা করতে চাই। তাই জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানসামার সিনিয়র সাংবাদিক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, নূপুর নাহার তাজ, নূরনবী ইসলাম, আমিনুুল ইসলাম, ভূপেন্দ্র নাথ রায়, তারিকুল ইসলাম, রকি ইসলাম এবং শাহিনুর ইসলাম শাহীন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…