কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইজতেমায় হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় উলামা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের ইজতেমায় তাবলীগি সাথী’র উদ্যোগে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পাবনা উলামা পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মাওলানা ওলিউল্লাহর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মওলানা বাহারুল ইসলাম, মওলানা হারুনুর রশিদ, শরিফুল ইসলাম, আফজাল কাশেমী, মুফতি মিজনানুর রহমান, রফিক উদ্দিন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা তাবলিগ জামাতের দিল্লি মারকাজ মসজিদের মাওলানা সাদপন্থী এতায়াতি, ওয়াসিফ ও নাসিম গংসহ সকল হামলাকারীদের নারকীয় তান্ডব, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে নিরীহ তাবলীগ সাথীদের উপর পরিকল্পিত হামলা ও হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

পরে উলামা পরিষদ ও সর্বস্তরের ইজতেমায় তাবলীগি সাথীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…