কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদায় করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ ও শুভেচ্ছা মিছিল

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদান করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার গোপালপুর শহরে আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিরা। গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ওই আনন্দ ও শুভেচ্ছা মিছিল শুরু হয় উপজেলা পরিষদ চত্বর থেকে। শেষ হয় থানা চত্বরে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুখ, , সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, নন্দনপুর রাধারাণী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডুবাইল গণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার প্রমুখ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…