কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সেবা পাবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগ বিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন’ অনুষ্ঠানের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এ সময় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল সরকার দেখতে চান।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবে। বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো  ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভা আজগর আলী প্রমুখ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…