কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

আটক নারীর নাম মরিয়ম বেগম (৩১)। মরিম সদর থানার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিবারি এলাকার মোঃ সুজন আলীর স্ত্রী। সোমবার ( ১ জুলাই) সদর থানার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিবারি এলাকা থেকে মরিয়মকে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এস আই) মোঃ রাজা জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একট দল সন্ধ্যা ৭ টায় ফুটকি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিস ইয়াবাসহ মরিয়মকে হাতেনাতে আটক করা হয়।

মরিয়ম একই এলাকার মোঃ হান্নানের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। দেলোয়ার এই মুহূর্তে পলাতক থাকায় মরিয়ম মাদকের চালান সরবরাহ ও মাদক দ্রব্য বিক্রির করছেন বলে জানান রাজা।

আটক মরিয়মকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…