কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ০৩ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রবিবার ১৮ এপ্রিল দুপুর ০২.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালিবাড়ী সিআরবিসি মোড়ে মেসার্স সমবায় পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী আসাদুল ইসলাম লিটন(৩৩)। মোঃ এনামুল হক (২০), উভয় পিতা-মৃত আব্দুস সালাম ,সাং-খাদুলী কামারপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া। মোঃ সেলিম ওরফেবাবু(২৩), পিতা- মোঃ কালু (রাজ মিস্ত্রি), সাং-বোটগড় কাকরিচা, থানা-পাথরঘাটা, জেলা- বরগুনা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…