কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ধনবাড়ীতে ব্যক্তি উদ্যোগে শতাধিক অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

 

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন ঈদুল ফিতর উদযাপনে ধনীদের পাশাপাশি সমাজের অসহায় পরিবারের সদস্যদের মুখে তৃপ্তিমাখা হাসি ফুটাতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ধনবাড়ীর শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।
গত বৃহস্পতিবার বিকালে তিনি তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ঈদসামগ্রী হিসাবে শাড়ী, লুঙ্গী, চিনি, সেমাই ও নগদ অর্থ প্রথমে ধনবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে স্থানীয় দরিদ্র অসহায় পরিবার ও পরে তাঁর গ্রামের বাড়ী মুশুদ্দি খন্দকার পাড়ার প্রতিটি দরিদ্র পরিবারের সকল সদস্যদের মাঝে বিতরণ করেন। এসময় সাথে ছিলেন তাঁর পরম শ্রদ্ধেয় বৃদ্ধা মাতা হোসনেয়ারাতুন ইসলাম, ছোট বোন ঢাকার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা সুলতানা ও তাঁর ছোট্র মেয়ে শেখ আতকিয়া আঞ্জুম অপ্সরা, স্ত্রী বিশিষ্ট সমাজ সেবিকা মাহমুদা শিরীন শিল্পী, দুই মেয়ে ভিখারুন্নেছা স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী খন্দকার মায়িশা মালিহা জয়িতা ও একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী খন্দকার আজরা সাবিহা অর্পিতা এবং একমাত্র ছেলে ঢাকার এক্সেল একাডেমির কেজি টু’র ছাত্র খন্দকার মোস্তাকিমুল ইসলামসহ এলাকার সহ¯্রাধিক অসহায় দরিদ্র ব্যক্তিবর্গ। ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এর সহদর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন গ্রামের বাড়ী মুশুদ্দি খন্দকার পাড়ায় এসব ঈদ সামগ্রী বিতরণের পূর্বে পারিবারিক কবরস্থানে ঘুমিয়ে থাকা তাঁর জান্নাতবাসী পিতা খন্দকার নজরুল ইসলাম এর কবর জিয়ারত শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের সদস্য, প্রতিবেশি ও সমাজের উপস্থিত স্থানীয় ব্যক্তিদের নিয়ে বিশেষ মোনাজাত করেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…