কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে একজন নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৭/২৮ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ১০/১১ জনের ডাকাতদল র‌্যাব পরিচয়ে উপজেলার পতিরাজপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করে। এরপর পাশেই হাফেজ তাজুল ইসলামের বাড়িতে গিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ওই ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…